নার্সিংহোমে পুত্র সন্তান জন্ম দিয়ে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষায় বসলো জয়নগরের গৃহবধূ।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – নার্সিংহোমে পুত্র সন্তান জন্ম দিয়ে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষায়(ইংরাজী) বসলো জয়নগরের এক গৃহবধূ। জয়নগর ২নং ব্লকের বকুলতলা থানার অন্তর্গত গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের মোল্লারচক এলাকায় বাড়ি দীপা সরদারের। সে পড়াশোনা করতে করতে তাঁর বাবা-মা দেখাশোনা করে গত বছর বিয়ে দেয় ক্যানিং থানার ট্যাংরাখালি এলাকার আদিত্য পাইক নামে এক যুবকের সাথে। বিয়ের পরেও সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসে পড়াশোনা চালিয়ে যায়। বর্তমানে দীপা সরদার এবছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী।সে নিমপীঠ সারদ আশ্রম বিদ্যামন্দিরের ছাত্রী।ওই ছাত্রী বয়স এখন ১৯ বছর।গর্ভবতী অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে শুরু করে।প্রথম পরীক্ষা বাড়িতে বসেই দিয়েছিল। দ্বিতীয় পরীক্ষার আগেই রবিবার রাতে দীপা সরদারকে নিয়ে বাড়ির লোকেরা জয়নগর-মজিলপুর পৌরসভা এলাকায় ডাক্তার অশোক কান্ডারীর নার্সিংহোমে ভর্তি করেন রাত ১১.২৩ নাগাদ। তারপর রাত ১২.২২ নাগাদ ওই নার্সিংহোমেই পুত্র সন্তানের জন্ম দেয় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার দিন সকালে বেডে শুয়ে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দেয় দীপা সরদার। বর্তমানে সদ্যজাত শিশু ও মা এর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তাঁদের উপর সব সময় নজর রেখেছেন।আর এই সংবাদে খুশির হাওয়া দুটি পরিবারেই।ডাঃ অশোক কান্ডারী এদিন বলেন ‘মা ও শিশু দুজনেই ভালোই আছেন। আমরা আমাদের পর্যবেক্ষণ ওদেরকে রেখেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *