সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – পারিবারিক বিবাদ কে কেন্দ্র করে এক যুবকের মাথা ফাটলো। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত চিমটা এলাকায়।জখম যুবকের নাম বাপি ঢালী। বর্তমানে গুরুতর জখম অবস্থায় ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর চিমটা গ্রামের এক যুবক জন্মেনজয় দাস কে বেধড়ক মারধর করছিল ভক্ত পাত্র ও তার পরিবারের সদস্যরা। বেধড়ক মারধরে অচৈতন্য হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে ওই যুবক। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাপি ঢালী।বেধড়ক মরধরের হাত থেকে জন্মেয়জয় নামে ওই যুবক কে উদ্ধার করে তার মাথায় জল দিতে থাকে। অভিযোগ সেই মুহূর্তে ভক্ত পাত্র ও তার ছেলে অমিত পাত্ররা বাপী ঢালী কে মাটিতে ফেলে লাঠি,বাঁশ,লোহার রড় দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়।রক্তাক্ত অবস্থায় ওই যুবক মাটি পড়ে কাৎরাচ্ছিলেন আর চিৎকার করছিলেন। পরিবারের লোকজন ঘটনার কথা শুনে দৌড়ে আসেন।ওই যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ওই যুবকের অবস্থা অত্যন্ত সঙ্কট জনক হলে রাতেই তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।তার মাথায় মারাত্মক আঘাত লাগায় বর্তমানে সঙ্কটজনক অবস্থায় ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে জখম যুবকের পরিবারের লোকজন অভিযুক্ত বাবা ও ছেলের বিরুদ্ধে সুন্দরবন কোষ্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদি ও অভিযুক্তদের আটক কিংবা গ্রেফতার করতে পারেনি সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ।
পারিবারিক বিবাদে মাথা ফাটলো যুবকের।












Leave a Reply