সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে রানাঘাট এসডিপিও সামনে এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল বামেদের নেতাকর্মীরা।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- সিপিআইএম রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে রানাঘাট এসডিপিও সামনে এসে প্রতিবাদ বিক্ষোভে সামিল বামেদের নেতাকর্মীরা। হাসখালী কান্ডে CBI এর উপর আরো চাপ সৃষ্টি করা হোক। সিবিআই ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে বামেদের এই প্রতিবাদ-বিক্ষোভ। এদিন হাঁসখালি ছাড়াও বিভিন্ন জায়গায় যে নারী ধর্ষণ থেকে পুলিশ দলদাসে পরিনত হয়েছে মুলত তারই প্রতিবাদে এই বিক্ষোভ এবং স্মারকলিপি।মংগলবার দুপুরে রানাঘাট জি এন পি সি রোড থেকে রানাঘাট এসডিপিও অফিসের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বিভিন্ন জায়গা থেকে আসা বামেদের নেতাকর্মীরা এবং যুব নেতা-নেত্রীরাও।এদিন রানাঘাট মহিলা থানার সামনে চলে বেশকিছুক্ষন পথ সভা।এরপর বামেদের নেতা কর্মীরা স্মারকলিপি জমা দেন এসডিপিও প্রবীর মন্ডলের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *