শিবের গাজন থেকে শিব নিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত।

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং: – বেধড়ক মারধরে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত সরবেড়িয়ার ৭ নম্বর কুমড়োখালি গ্রামে।ঘটনায় গুরুতর জখম হয়েছেন নিরাঞ্জন মন্ডল নামে কুমড়োখালির জনৈক এক বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে শিবের গাজন চলছিল।শেষ হতেই শিব ঠাকুর নিয়ে বাড়িতে ফিরছিলেন নিরাঞ্জন মন্ডল। অভিযোগ সেই সময় প্রতিবেশী পরীক্ষিত দোলুই ও তার ছেলে প্রতাপ দোলুইরা অতর্কিতে বাঁশ,লাঠি নিয়ে আক্রমণ করে তার ওপর।অভিযোগ এরপর তাকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বাবা ও ছেলে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে রাস্তার উপর পড়েছিলেন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি।ঘটনার বিষয়ে জখম ব্যক্তির পরিবারের লোকজন বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *