গতকাল সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক নাবালক।

নিজস্ব সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুরঃ- গতকাল সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল এক নাবালক। ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানা এলাকার বর্নাহী গ্রামে। মৃত বালকের
নাম শফিউর রহমান। বয়স আট ।স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যার সময় বোরনাহি গ্রামের বাসিন্দা শফিউর রহমান বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে গেলে সেখানেই আচমকা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাচ্চাটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বালকের। মৃত ওই বালকের পরিবারের দাবি গতকাল রোজার শেষে সন্ধ্যার সময় খাওয়া-দাওয়া করে বালকটি। তারপরে বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারপরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক্টারের ধাক্কায় অকালেই বালকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে ওই বালক টি তার দিদার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ভালুকা ফাঁড়ির পুলিশ রা ওই বালকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে বলে খবর। আটক করা হয়েছে ঘাতক ট্রাক্টর টিকে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *