ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতি।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতি কে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম আলি হোসেন মোল্লা। ধৃতের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে বুধবার রাতে ভলেয়া গ্রামের ওই যুবক আগ্নেয়াস্ত্র সহ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামের ঢোষা ব্রীজ সংলগ্ন এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল।এমন খবর গোপন সুত্রে ক্যানিং থানার এসআই এন কে পান্ডের কাছে পৌঁছায়।এক মুহূর্ত দেরী না করে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। রাতের অন্ধকার ধরে ফেলে ওই দুষ্কৃতিকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র।পুলিশ সুত্রের খবর ধৃতকে বৃহষ্পতিবার তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়ে জানতে ক্যানিং থানার পুলিশ ধৃত কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *