বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার উদ্ধার পিড়াকাটায়,৭ দিনের বন্ধের ডাক মাওবাদী পোস্টারে,তীব্র চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার পশ্চিম মেদিনীপুর জেলার পিরাকাটায়। সাত দিনের বন্ধের ডাক মাওবাদী নামাঙ্কিত পোস্টারে। তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুরনো কায়দায় ৭ দিন পিড়াকাটা বাজার বনধের ডাক দিল মাওবাদীরা। বুধবার সাতসকালে রীতিমতো হুমকি পোস্টার উদ্ধার পিড়াকাটা বাজারের ওপর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। একদিকে পোস্টারে কিষানজির মৃত্যুর বদলার দাবি জানানো হয়েছে।পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। লাল কালিতে লেখা এই পোস্টারকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারা এই পোস্টার ছড়িয়েছে তা খতিয়ে দেখছে শালবনি থানার পুলিশ। প্রসঙ্গত মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহল জুড়ে জারি রয়েছে হাই এলার্ট, এরই মাঝে ফের জঙ্গলমহলের পিড়াকাটা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *