যাত্রীবাহী সরকারি বাসের সাথে মোটরবাইক এর মুখোমুখি সংঘর্ষ।মৃত মোটরবাইক আরোহী।

আবদুল হাই, বাঁকুড়াঃ সাত সকালের বাঁকুড়া শহরে হেবির মোড় এলাকায় একটি যাত্রীবাহী সরকারি বাসের সাথে মোটরবাইক এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় মোটরবাইক আরোহীর। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া থানা পুলিশ । দেহটিকে উদ্ধার করে বাঁকুড়া গোবিন্দ নগর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে বাঁকুড়া থানা পুলিশ সরকারি বাসটিকে আটক করে ।বাসটি বাঁকুড়া থেকে কলকাতা যাচ্ছিল এবং অপরদিকে মোটরবাইক চালিয়ে আসছিল দুর্গাপুর থেকে বাঁকুড়া ।মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয় বাইক চালকদের মৃত্যু হয় বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *