বিবাহ বার্ষিকীতে পশুপাখিদের জন্য খাওয়ারের ব্যবস্থা করলেন কাঁথির এক পশুপ্রেমী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  নিজের বিবাহবার্ষিকীতে সাড়ম্বরে পালন না করে পশু পাখিদের জন্য নানান ধরনের টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে,নাম দেওয়া হয় বাপের হোটেল।
কর্ম ই ধর্ম সেবাই ব্রত তাঁর, মানব জনম একবার পেয়েছি তাই তাই সেবা করে যেতে চাই,এমন উদ্যোগ নিয়ে থাকব না কো বদ্ধ ঘরে বৃক্ষ রোপন বিশ্ব জুড়ে এমন মনোভাব নিয়ে এগিয়ে চলেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি র শ্যামল জানা।
তীব্র দাবদাহে মানুষের জীবনে যেমন নাভিশ্বাস উঠছে,তেমন পশুপাখিরাও একটু জল একটু খাওয়ারের সন্ধানে প্রখর রৌদ্রেও ঘুরে বেড়ায়। তাই তাদের কথা মাথায় রেখে নিজের বাড়ির ছাদে হনুমান ও পাখিদের জন্য নানান ধরনের খাওয়ার ও জলের ব্যবস্থা করেন তিনি।যার মধ্যে রয়েছে বাদাম, ঘাসের বীজ,ছোলা,ভুট্টা দানা, আঙুর,মুখ কলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাওয়ার। গরমে তাঁদের জন্য খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছেন পশুপ্রেমী শ্যামল জানা। নিজের বিবাহ বার্ষিকীর দিনে নিজের হাতে পশুপাখিদের জন্য খাওয়ার ও জলের ব্যবস্থা করে আপ্লুত তিনি নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *