বাইক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক দুই বাইক আরোহী,, রেল গেটে আটকে রইলো দমকল।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়়িঃ- বাইক এবং বাসের মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক দুই বাইক আরোহী,, রেল গেটে আটকে রইলো দমকল।

বুধবার জলপাইগুড়ি হলদিবাড়ি রাস্তায় বাইকের সাথে জলপাইগুড়ি গামী একটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই বাইক আরোহী, স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ,এদিকে দুর্ঘটনার খবর পেয়েই দমকলের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও শহরের এক‍ নম্বর রেল গেট বন্ধ থাকায় আটকে যায় , এই প্রসঙ্গে যানজটে আটকে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, কিছু দুরেই দুর্ঘটনা হয়েছে শুনছি, কিন্তু এই রেল গেটের জন্য সময় মতো দমকলের গাড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারছে না, এখানে ফ্লাই ওভার না থাকায় এই সমস্যা দীর্ঘদিনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *