ফুলহার নদী কাটাহার সেতুর নিচে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু দুই নাবালিকার।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ফুলহার নদী কাটাহার সেতুর নিচে নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু দুই নাবালিকার। স্থানীয় সূত্রে জানা যায় তাদের নাম সুপ্রিয়া মন্ডল ও পূজা মন্ডল। তারা দুই বান্ধবী একাদশ শ্রেণীর ছাত্রী। গতকাল তারা দুই বান্ধবী মিলে সাতসকালে সেই শাখা নদীতে স্নান করার সময় সুপ্রিয়া মণ্ডল জলে তলিয়ে যায়, আরেক বান্ধবী তাকে৷ বাঁচাতে গিয়ে নিজেও তলিয়ে যায়।
তবে এখন পর্যন্ত আজ সকালে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হলেও আরো এক নাবালিকাকে উদ্ধারের কাজ করেছে বিপর্যয় মোকাবিলায় চলছে তল্লাশি।হঠাৎ এই নদীতে তলিয়ে যাওয়া চিন্তা ফেলে এলাকাবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *