নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বাংলার প্রতিটি জায়গায় পালিত হচ্ছে কবিগুরুর জন্মদিন সেরকমই আজ শান্তিপুর এসসি এসটি সেলের উদ্যোগে শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনে কবি গুরুর জন্মজয়ন্তী পালন করা হলো। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে এবং তার স্মৃতিচারণা করেই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অনুষ্ঠানের প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, তিনি খুব আনন্দিত এই প্রথম শান্তিপুর তৃণমূল কংগ্রেস ভবনের রবীন্দ্রজয়ন্তী পালন করা হলো তিনি বিধায়ক হবার পর। তার সাথে সাথে তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তিপুরের বিভিন্ন ব্লক এবং ওয়ার্ডে রবীন্দ্রজয়ন্তী পালন করা হচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শিরোধার্য তাই বিভিন্ন জায়গায় রবীন্দ্রজয়ন্তী পালনের মাধ্যমে আজকে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সাথে সাথে তিনি আরো জানান, আজকের দিনটি তার কাছে আরো গুরুত্বপূর্ণ, তার কারণ শান্তিপুরের জননেতা তথা তাঁর পিতৃতুল্য অভিভাবক প্রাক্তন বিধায়ক অজয় দের আজ বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান। তাই তাদের পরিবারের সাথে থেকে তার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের পরিবারের সাথে দেখা করবেন। তবে সকাল সকাল শান্তিপুরের বিভিন্ন জায়গায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উদযাপনের মধ্য দিয়েই রবীন্দ্রজয়ন্তী কাটছে শান্তিপুর বাসির।
তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল রবীন্দ্রজয়ন্তী উপস্থিত বিধায়ক।












Leave a Reply