শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার,মেচেদায় পথচলা শুরু ‘শিল্পীমহল’ ট্রাস্টের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শিল্পীদের সুখ-দুঃখ ও বিভিন্ন সমস্যার সময় পাশে থাকার লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘শিল্পীমহল’ ট্রাস্ট। রবিবার জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের উপস্থিতিতে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে সংস্থার শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল খাঁড়া, শিল্পীমহল ট্রাস্টের সভাপতি যোগিন্দর সিং-সহ একাধিক বিশিষ্ট অতিথি। সংস্থার সভাপতি যোগিন্দর সিং জানান, শিল্পীমহল ট্রাস্টের মূল লক্ষ্য হলো শিল্পীদের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সহায়তা করা। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সুযোগ থেকে বঞ্চিত শিল্পীদের জন্যও এই সংস্থা কাজ করবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র গায়ক-গায়িকাই নন, সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত মিউজিশিয়ান, ইউটিউবার, ক্যামেরাম্যানসহ বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে শিল্পীমহল ট্রাস্ট। ভবিষ্যতে রাজ্যজুড়ে শিল্পীদের স্বার্থে নানা সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে সংস্থার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *