পশ্চিমবঙ্গ গরাই, তেলি/ কলু জনকল্যাণ সমিতির পক্ষ থেকে বাঁকুড়ার পুলিশ সুপার কে সংবর্ধনা।

সুদীপ সেন, বাঁকুড়া:-  সারা বছর ধরে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের সাথে যুক্ত পশ্চিমবঙ্গ গরাই, তেলি/ কলু জনকল্যাণ সমিতি। এই কমিটির বাঁকুড়া জেলা শাখা বাঁকুড়ায় করোনা র সময় কালে এবং সারা বছর মানুষের পাশে থেকে কাজ করছে। ১২ ই মে তারা বাঁকুড়ার নতুন পুলিশ সুপার মাননীয় বৈভব তে ওয়ারী কে বাঁকুড়ার ঐতিহ্য মন্ডিত মাটির ঘোড়া এবং পুষ্প স্তবক দিয়ে সংবর্ধিত করে।এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক তাপস গরাই, বাঁকুড়া জেলা সম্পাদক, সভাপতি ও মহিলা কমিটির সদস্যগণ। জেল পুলিশ সুপার তাঁদের সামাজিক কাজকর্মে সব রকমের সাহায্যের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *