নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গতকাল বাঁকুড়া জেলার ওন্দায় ওন্দা ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগ কাঁধে গ্যাসের সিলিন্ডার এবং মাথায় উনুন নিয়ে অভিনব কায়দায় পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছল । গতকালকের সেই মিছিলে উপস্থিত ছিলের রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, বড়জোড়ার বিধায়ক তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব । তবে সেদিন ওন্দা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খাঁ উপস্থিত ছিলেন না । শনিবার আজ একই জায়গায় আরেকটি পাল্টা মিছিলের আয়োজন করলেন ওন্দা ব্লক তৃনমূল যুব কংগ্রেস , ছাত্র পরিষদ ও ওন্দা সোশ্যাল মিডিয়া । উক্ত প্রতিবাদ মিছিলে !উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার প্রাক্তন তৃনমূল জেলা সভাপতি ও ওন্দা বিধানসভা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অরুপ কুমার খাঁ । বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃনমূল যুব সভাপতি সন্দীপ বাউরি সহ একাধিক যুব নেতৃত্ব । একই জায়গায় একই ইস্যু নিয়ে একই দলের দুবার মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দের অভিযোগ উঠে আসছে বিরোধী শিবিরের তরফ থেকে। ওন্দার বিজেপি বিধায়ক অমর শাখা জানান, গতকাল তৃণমূলের ক্ষমতাশালী দল প্রতিবাদ মিছিল করে ক্ষমতা দেখিয়েছেন আজ আবার তৃনমূলের বি টিম প্রাক্তন জেলা সভাপতির নেতৃত্বে ক্ষমতা দেখালেন, তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন সব রাজ্য 10 টাকা করে মূল্য কমিয়ে দিয়েছে আপনিও কমিয়ে দেখান তাহলে আর প্রতিবাদ মিছিলে শামিল হতে হবে না আপনার দলকে। অপর দিকে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জানান, একদিন কেন দশ দিন মিছিল সংগঠিত হতে পারে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন বিজেপি আগে নিজের ঘর সামলাক তার পর অন্যদের বিচার করতে আসবে । গোষ্ঠী দ্বন্দের জল্পনাকে উস্কে দিযে জানান ‘ওন্দার বুকে আমি কাউকে লুটেপুটে খেতে দেবো না’। তবে বিষয় যায় হোক গোষ্ঠী দ্বন্দের বিষয়কে এড়িয়েই গেল তৃণমূল শিবির।
ওন্দা ব্লক তৃনমূল কংগ্রেসের মিছিলের পরের দিনই ওন্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পাল্টা মিছিল ।












Leave a Reply