আই এন টি টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ হিমঘর স্থায়ী শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ ইউনিটের সম্মেলনে দলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এলো।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আই এন টি টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ হিমঘর স্থায়ী শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ ইউনিটের সম্মেলনে দলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে এলো। সংগঠনের জেলা সভাপতি রাজেশ লাকড়া রবিবার দলের ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসের বিরুদ্ধে তোপ দাগেন। রাজেশ লাকড়া বলেন, ” কৃষ্ণ দাসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই সংগঠন ও দল বিরোধী মন্তব্য করছেন তিনি। দলের উর্ধ্বে কেউ নন। সংগঠনের মধ্যে থেকে যদি কেউ ব্যাক্তিগত স্বার্থ রক্ষার কাজ করতে চান তাহলে দল তা বরদাস্ত করবে না।” এদিনের বৈঠকে সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গের হিমঘরগুলিতে কর্মরত শ্রমিকদের জন্য এক গুচ্ছ সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার দাবিও তুলেছেন নেতৃত্বরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *