হোটেলে জাঁকিয়ে বসে জমিয়ে মাছ-ভাত খাচ্ছে বাঁদর।

আবদুল হাই, বাঁকুড়াঃ ক্ষিদের তাড়নায় বাঁদর সটান হাজির হোটেলে। গাছের ফলমূল নয়, ঐ বাঁদরের হোটেলে জাঁকিয়ে বসে জমিয়ে মাছ-ভাত খাওয়ার ছবিই ধরা পড়েছে উপস্থিত অতি উৎসাহীদের মোবাইল ক্যামেরায়। আর সেই ছবিই এখন নেটিজেনদের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল’।

খবরে প্রকাশ, গত সোমবার দুপুরে বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়কের ধারে বড়জোড়ার বাঁধকানা এলাকার একটি হোটেলে হঠাৎই ঢুকে পড়ে একটি বাঁদর। আর এই অবস্থায় খাবার ছেড়েই বেরিয়ে পড়েন অনেক ক্রেতাই। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্রেতাদের ফেলে যাওয়া খাবার খাওয়া শুরু করে ঐ আগন্তুক বাঁদরটি। ভাত, সব্জীর পাশাপাশি মাছও খেয়েছে ঐ সে। এমনই দাবি উপস্থিত মানুষজনের। বাঁদরের মাছ-ভাত খাওয়ার বিষয়টি দেখে বিরল সেই দৃশ্যের ছবি মোবাইল ক্যামেরায় বন্দী করে রাখার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই।

পরে খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এলেও বাগে আনতে পারেননি। পেটপুরে খেয়ে বনদপ্তরের কর্মীদের বেশকিছুক্ষণ তাদের নাকানিচোবানি খেয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায় বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *