চলন্ত গাড়িতে আগুন , অল্পের জন্য রক্ষা পেল যাত্রী ও চালক ।

নদীয়া , নবদ্বীপ :- একটি প্রাইভেট গাড়ি নদিয়ার মায়াপুর থেকে কলকাতার দিকে যাওয়ার পথে নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে হঠাৎই গাড়িতে আগুন ধরে যায় । গাড়িচালক বেগতিক দেখে স্টার্ট বন্ধ করে দেয় । তড়িঘড়ি গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন যাত্রী ও চালক। ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক নটা নাগাদ । অতিরিক্ত আগুন ধরে যাওয়ায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায় । অল্পের এর জন্য রক্ষা পায় গাড়ির যাত্রীসহ চালক ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও দমকল বাহিনী । দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারনে ওই গাড়িতে আগুন লাগে তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ ও দমকল বাহিনী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *