প্রবল ঝড় বৃষ্টিতে রেললাইনের ওপর ভেঙে পড়ল গাছের ডাল।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রবল ঝড় বৃষ্টিতে রেললাইনের ওপর ভেঙে পড়ল গাছের ডাল। আর তাতেই ঘটলো বিপত্তি। স্টেশন ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল লালগোলা রানাঘাট লোকাল। বুধবার সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে ঠিক এমনই ঘটনা ঘটলো বহরমপুর স্টেশন থেকে কিছুটা দূরত্বে। আর তাতেই বহরমপুর স্টেশন ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ল ট্রেন। এরপর বাধ্য হয়েই উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা সহ ট্রেনের যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *