বৃহস্পতিবার বিশিষ্ট নাট্যকার শম্ভু মিত্রের প্রয়ান দিবস উপলক্ষে রানাঘাট কালচারাল ফোরাম উদযাপন করলেন একটু অন্য ভাবে ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার বিশিষ্ট নাট্যকার শম্ভু মিত্রের প্রয়ান দিবস উপলক্ষে রানাঘাট কালচারাল ফোরাম উদযাপন করলেন একটু অন্য ভাবে ।সকালে কালচারাল ফোরামের সদস্যরা রানাঘাটের কৃতি সন্তান নাট্যকার দেবনারয়ন গুপ্তের মর্মর মূর্তি পরিষ্কার করে মাল্যদান ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ।শ্রদ্ধা জানান বিশিষ্ট ফুটবলার কৃষ্ণ মিত্র , নাট্য অভিনেতা সুজন ঘোষ ,8নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দ্বীপ দত্ত সহ বিশিষ্ট জন।বিকেলে নাটক নিয়ে আলোচনা সভা, কবিতা ,শ্রুতি নাটক অনুষ্ঠিত হয় কালচারাল ফোরামের সভা গৃহে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিগণ ও সদস্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *