আত্মঘাতী হল এক যুবক।

সুভাষ চন্ধ্র দাশ,ক্যানিং – আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম রহমত সরদার(১৮)।ঘটনাটি ঘটেছে মঙ্গলরাব সকালে ক্যানিং থানার অন্তর্গত তালদি শিবনগর এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে পরিবার সকলের অলক্ষ্যে ওই যুবক আচমকা তার নিজের ঘরে আত্মহতা করার জন্য ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ওই যুবক কে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।ঠিক কি কারণে ওই যুবক আত্মহত্যা করলো সে বিষয়ে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *