আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল খয়রাশোল থানার পুলিশ।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে ঐ থানা এলাকার মাটিয়ালা গ্রামের তাজ মহম্মদ খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত্রে ইসগড়া মোড়ে পুলিস টহলদারি চালাচ্ছিল। সেই সময় একজন ঘোরাফেরা করছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর কথার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। তারপর যখন তল্লাশি চালানো হয় তখন একটি সেভেন এম.এম পিস্তল ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয় তাঁর কাছ থেকে। তাই তাঁকে গ্রেপ্তার করে খয়রাশোল থানার পুলিশ। আজ শনিবার সেই দুষ্কৃতীকে দুবরাজপুর আদালতে তোলা হয়। তাঁর বিরূদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। দুবরাজপুর আদালতের APP রাজেন্দ্র প্রসাদ দে জানান, এই মামলার তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশী হেফাজত চাইলে দুবরাজপুর আদালতের বিচারক ৫ দিনেরই পুলিশ হেফাজত মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *