নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গিয়ে এক বোলোরো গাড়ি সোজা বাড়িতে ঢুকে যায়।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- গভীর রাতে কেঁপে উঠল বাড়ি। আতঙ্কিত বাড়ির লোকেরা ভূমিকম্প ভেবে দরজা খুলতেই আলোর ঝলকানি দেখে হতভম্ব। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির কাছে এশিয়ান হাইওয়ে উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গিয়ে এক বোলোরো গাড়ি সোজা বাড়িতে ঢুকে যায়। বাড়ির ভেতরের দেওয়াল এবং গ্রিল ভেঙে শোয়ার ঘরের গেটে আটকে যায়। প্রাণী বাঁচে বাড়ির লোকজন। ঘটনায় চাঞ্চল্য ধুপগুড়ি তে। ঘটনা তদন্তে ধুপগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *