অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ প্রশাসন ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করল পুলিশ প্রশাসন ।
পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে বাড়ির সামনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে গুলি করে খুন। ২০ মে সন্ধ্যায় ভয়াবহ কাণ্ডটি ঘটে নদিয়ার গয়েশপুরের ৩ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম জনার্দন কর্মকার। বছর পাঁচেক আগে কনস্টেবল পদ থেকে তিনি অবসর নিয়েছিলেন।
এই ঘটনায় পুলিশ অভিজিৎ ভট্টাচার্য্য ও দেবাশীষ কর্মকারকে গ্রেফতার করে। এদিন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী সাংবাদিক সম্মেলন করে বলেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বন্দুক। পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *