মানিকচক থানা এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মানিকচক থানা এলাকায় জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ব্যাপক বোমাবাজি।এলাকায় একাধিক বাড়ি ভাঙচুর।থমথমে মানিকচকের গোপালপুরের বালুটোলা এলাকায়।তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষের মধ্যে বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকা জুড়ে চলছে পুলিশের টহল।

স্থানীয় সূত্রে জানা গেছে,তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোহাম্মদ সাইফুদ্দিন এর সঙ্গে অঞ্চল তৃণমূল সভাপতি মোহাম্মদ নাসির এর বিবাদ দীর্ঘদিনের।জমিজমাকে কেন্দ্র করে দিন কয়েক ধরে তৃণমূলের স্থানীয় ওই দুই নেতার মধ্যে
বিবাদ চলছিল।শনিবার কার্যত সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজির ঘটনা সামনে আসে। ভাঙচুর করা হয় এলাকার একাধিক বাড়ি। তৃণমূলের দুই গোষ্ঠীর একে-অপরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বোমাবাজির সাথে গুলিও চালানো হয় বলে অভিযোগ এলাকাবাসীর। পরিস্থিতি সামাল দিতে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকাজুড়ে।মোতায়েন রয়েছে একাধিক পুলিশকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *