রণডিহা ড্যামে ঘটছে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা তার পরেও উদাসীন প্রশাসন ।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ রণডিহা ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে । এই রণডিহা ড্যামের এক প্রান্তে বাঁকুড়া জেলা অপর প্রান্তে পূর্ব বর্ধমান জেলা । এখানে সারাবছরই কমবেশি পর্যটক চোখে পড়ে । তবে পিকনিকের মৌসুমে পর্যটক থাকে চোখে পড়ার মতো । দামোদর নদীর উপর এই ড্যামে ঘুরতে এসে প্রাণ হারাতে হয় অনেক পর্যটককে । কিন্তু তার পরেও কোন রকম হুঁশ ফিরছে না পুলিশ প্রশাসন থেকে ব্লক প্রশাসন কারোর । পিকনিকের মরশুমে পুলিশের নজরদারি থাকলেও বছরের অন্যান্য সময় দেখা যায় না কোন নজরদারী এমনটাই দাবি স্থানীয়দের । গত রবিবার এই ড্যামে এক সেনা কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল । বারবার এই ধরনের প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটছে কিন্তু তারপরেও কেন ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন নজরদারি বাড়াচ্ছে না উঠছে প্রশ্ন ।

ড্যামে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এখানে সারা বছরই পুলিশ প্রশাসনের নজরদারি রাখা প্রয়োজন রয়েছে তাহলে প্রাণহানির আশঙ্কা থাকবে না ।

অনন্ত দাস , শেখ আব্দুস সালাম রা জানান , এটা সম্পূর্ণ প্রশাসনের গাফিলতি । সর্বদায় এখানে নজরদারি রাখা প্রয়োজন রয়েছে তাহলে এই ধরনের প্রাণহানির মত দুর্ঘটনা ঘটবে না ।

তবে এক্ষেত্রে প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে তা মানতে নারাজ সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় । তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , পিকনিক মরশুমে পুলিশের নজরদারি বেশি থাকে কিন্তু অন্যান্য সময় একটু কম থাকলেও সারাবছই প্রশাসনের নজরদারি থাকে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *