আমপাড়া কে কেন্দ্র করে মারধর,জখম ১।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরে গুরুতর জখম হলেন মোজাফ্ফর ঘরামী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ক্যানিং থানার হাটপুকুরিয়ার মধ্য ডেভিসাবাদ গ্রামে। গুরুতর জখম ওই ব্যক্তি বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে মোজাফ্ফর ঘরামীর আমগাছে প্রতিবেশী কয়েকজন আম পাড়ছিল। সেই সময় তার ছোট্ট মেয়ে তৌফিকা ঘরামী প্রতিবাদ করলে তাকে ঝাঁটা দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর রাতে বাড়িতে ফেরেন মোজাফ্ফর।কেন তার মেয়ে কে মারা হয়েছে জানতে চাইলে রাতের অন্ধকারে আয়েবআলি, সুবিদআলি, আজিজুল জাসমীনা ঘরামীরা তাকেও বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তি কে তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয় জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন মোজাফ্ফর ঘরামীর পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *