অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই পর্যটক, চাঞ্চল্য দীঘার অলংকারপুরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত অটোচালক, আহত দুই পর্যটক, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনা কোস্টাল থানার অন্তর্গত অলংকারপুর এলাকায়, জানা গিয়েছে মৃত অটোচালকের নাম সুব্রত সাঁতরা, যার বয়স আনুমানিক ৫০ বছর, পুলিশ সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে মন্দর্মনি থেকে দুই পর্যটক নিয়ে দীঘা যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, সেই সময় টহলরত পুলিশ কর্মীদের উদ্যোগে তাদেরকে উদ্ধার করে দীঘা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে অটোচালক কি মৃত বলে ঘোষণা করে চিকিৎসক, অন্যদিকে আহত ২ পর্যটকের অবস্থার অবনতি হওয়ার কারণে কলকাতাতে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দীঘা কোস্টাল থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *