৬৮৪ নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করল হাওড়া দুইলার বাসিন্দা সাত্ত্বিক সরকার।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : ৬৮৪ নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করল হাওড়া দুইলার বাসিন্দা সাত্ত্বিক সরকার। আজ শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো। পুরুষদের থেকে মাধ্যমিকে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা এ বছর বেশি ছিল। কলকাতা তুলনায় মেধাতালিকায় জেলার ছাত্র-ছাত্রীদের স্থান ছিল কুড়ির মধ্যে বেশি। এবছর হাওড়া জেলায় জেলার স্কুল থেকে দশম স্থান অধিকার করে সাত্ত্বিক সরকার। মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে রাজ্য ১০ ম স্থানাধিকারী সার্তিক সরকার। নজিরবিহীন ফলাফল হয়েছে এবছর মাধ্যমিকে। ছেলের অভাবনীয় ফলাফলে উচ্ছ্বসিত বাবা সুদীপ্ত সরকার। হাওড়ার দুইল্যা এলাকার বাসিন্দা সরকার পরিবারে একমাত্র সন্তান সার্তিক পড়াশোনায় বরাবরই মেধাবী ছিল । তার পরিবারের সদস্যরাও জানান তার প্রতি কোনোদিনই কোনরকম চাপ দেওয়া হতো না পড়াশোনা নিয়ে। সে তার মতো করেই প্রস্তুতি নিয়েছে। সাত্ত্বিক এর মা বলেন ছোটবেলা থেকেই তার পড়াশোনা নিয়ে কখনোই চাপ দেন নি তারা। তাকে বলা হয়েছিল সে তার নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু করতে পারবে তাতেই তারা খুশি। ক্লাস নাইন ও টেন এই সময়ে তারা ছেলের পাশেও থাকতে পারেন নি। তারা যেহেতু স্বাস্থ্য পেশায় যুক্ত তাই ওই দুটো বছর সার্তিক তার দিদার কাছেই ছিল। সে তার মতো প্রস্তুতি নিয়েছে পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্ন মিলিয়ে কত নম্বর আসতে পারে সেটাও সে দেখে নি। মায়ের কথাকেই সমর্থন করে সার্তিক জানায় সে ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যেতে চায় আগামীদিনে। সে জানায় পরীক্ষা হবে কি হবে না তা নিয়ে দুশ্চিন্তা ছিল। এছাড়াও সারা বছর নিয়মিত পড়াশোনা করলেও নির্দিষ্ট সময়সূচি তার ছিল না। অবসর সময়ে পড়া ছাড়াও আঁকা, গল্পের বই পড়ার অভ্যাস ছিল তার। বিশেষ করে রহস্য রোমাঞ্চ গল্প শুনতে তার খুবই ভালো লাগে। যদিও কোভিড চলাকালীন সময় থেকে মাঠে খেলাধুলা করা বন্ধ হয়ে যায় তার। আর তার এত নম্বর আসবে পরীক্ষার ফলাফলে এটা তার তার কাছে একেবারেই অপ্রত্যাশিত লাগছে।
ছেলের কৃতিত্বে দুইল্যার সরকার পরিবারে এখন খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *