হেমচন্দ্র কানুনগোর জন্মদিবস পালন করা হল খাকুড়দা ভগবতী দেবী পি.টি.টি.আই এবং ভগবতী দেবী শিক্ষানিকেতনের পক্ষ থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  হেমচন্দ্র কানুনগোর জন্মদিবস পালন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার খাকুড়দা ভগবতী দেবী পি.টি.টি.আই এবং ভগবতী দেবী শিক্ষানিকেতনের পক্ষ থেকে।আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের রাধানগর গ্রামে তার বসতবাড়িতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করল তারা। আগামী প্রজন্মকে এবং বর্তমান ছাত্রছাত্রীদের কাছে হেমচন্দ্র কানুনগো সম্পর্কে তুলে ধরতে এবং স্মরণীয় রাখতে তার জীবন আদর্শ এবং কাজকে তুলে ধরতে একটি তথ্যচিত্র প্রকাশ করা হলো এই দিন।এই তথ্যচিত্র মোট পাঁচটি পর্যায়ে প্রকাশ করা হবে।রবিবার প্রাথমিক ভাবে প্রথম পর্যায়ের প্রথম অংশ প্রকাশ করা হলো।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবতী দেবী পিটিটিআইয়ের অধ্যক্ষ শিদ্ধার্থ শংকর মিশ্র,সংস্থার কর্ণধার ঊষা মিশ্র,কার্তিক আচার্য সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *