হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মেচেদার রাধামনিতে শুভেন্দুকে আটকালো পুলিশ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– রবিবার হাওড়া যাওয়ার পথে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধামনিতে শুভেন্দুকে আটকালো বিশাল পুলিশ বাহিনী।
ময়নার বিধায়ক অশোক দিন্দার বাড়িতে তাঁর মায়ের শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফিরে হাওড়া যাওয়ার পথে তমলুকের রাধামনিতে শুভেন্দুকে আটকালো বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে আটকানো হয়। যার ফলে ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু বলেন বাসায় আটকাতে চেয়ে ছিলো কোন লেবেলে পৌঁছেছে এরা, মমতা ব্যানার্জির নির্দেশে এরা আমাকে আটকেছে, মমতা ব্যানার্জি কোন লেবেলে এদের পাঠিয়েছে দেখুন। কালকে আমি সকাল দশটায় হাইকোর্টে যাব। আমি তো পুলিশের সাথে মারপিট করব না, জীবনেও করিনি। এরা মমতার পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *