১৪ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করলো দুবরাজপুর থানার পুলিশ।

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে দুবরাজপুর ব্লকের অন্তর্গত পদুমা পঞ্চায়েতের বোধগ্ৰামের নদীর ধার থেকে গতকাল রাত্রে সেখ মুজিবর ওরফে মুংলা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছে থেকে ১৪ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। আজ রবিবার সেখ মুজিবর ওরফে মুংলাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি ঐ উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলো আজ বোধগ্রামের নদীর ধারে সিআইডি বোম স্কোয়াডের টিম এসে নিস্ক্রীয় করে। এদিন উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *