দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায় ট্রাক্টর ও মোটর চালিত ভ্যানের সংঘর্ষে আহত হলেন মোট চারজন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  রবিবারের দিন মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায় মোটর চালিত ভ্যান এবং ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন মোট চারজন। আহত চারজনকে তড়িঘড়ি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহত 4 জনের মধ্যে দু জনের অবস্থা সংকটজনক থাকায় তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বহরমুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত চারজনের বাড়ি কান্দি থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামে, এদিন ভরতপুর থানার জজান থেকে বাড়ি কান্দি থানার চৈতন্যপুর ফেরার পথে কান্দি থানার দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে আর যার জেরে আহত হন মোট চারজন। ঘটনার জেরে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কান্দি থানার দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কান্দি থানার পুলিশ এবং ট্রাকটি আটক করে তারা, যদিও ট্রাকটারের চালক বর্তমানে পলাতক বলে সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *