আবারো বাস দুর্ঘটনায় আহত ২০ জন,চাঞ্চল্য মহিষাদলের বামুনিয়ায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  আবারো বাস দুর্ঘটনায় আহত ২০ জন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, সোমবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার বামুনিয়া এলাকায়, জানা গিয়েছে নন্দীগ্রামের তেরপেখ্যা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে হলদিয়ায় থেকে মহিষাদল আসার সময় বামুনিয়া বাস স্টপেজের কাছে উল্টে যায়। ঘটনায় আহত হয়েছে ২০ জন বাস যাত্রী, খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ প্রশাসন ঘটনা স্থলে যান। স্থানীয় লোকজনরা উপস্থিত হয়ে আহত বাস যাত্রীদেরকে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে মহিষাদল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ রহমানসহ আরও কয়েক জন কর্মাধ্যক্ষ হাসপাতলে উপস্থিত হন। যাহাতে আহত বাসযাত্রীরা চিকিৎসার পরিষেবা পায়। ঘটনার তদন্তে পুলিশ।
তেরাপেখ্যা থেকে মহিষাদল যাওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় রাস্তার ধারে, ওই বাসের মধ্যে সেই সময় প্রায় ৫০ জন যাত্রী ছিল। সকলকে নিয়েই নিয়ন্ত্রন হারায় বাস। তাতে প্রায় ২০ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হোয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *