শান্তিপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হল ১৪ বছর বয়সী এক কিশোরী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  গলায় ফাঁস লাগিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীর আত্মঘাতীর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার হরিপুর অঞ্চলের। জানা যায় মৃত কিশোরীর নাম রিয়া হালদার বয়স ১৪ বছর। সোমবার সকালে ওই কিশোরীর মা বাড়িতে এসে দেখে ওই কিশোরী ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। তড়িঘড়ি ওই কিশোরীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। স্বভাবতই মৃত্যুর খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরীর পরিবার। তবে ওই কিশোরীর আত্মঘাতীর কারণ অনেকটাই অস্পষ্ট পরিবারের কাছে। জানা যায় ওই কিশোরীর বাবা শান্তিপুর রামনগর পাড়া এলাকায় থাকতেন। এখন বর্তমানে ওই কিশোরী তার মামার বাড়িতেই সপরিবারে থাকেন। জানা যায় ওই কিশোরী শান্তিপুর হরিপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস নাইনে স্কুল ছাত্রী। যদিও কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *