নিজস্ব সংবাদদাতা, বাঁকড়াঃ-কেন্দ্রের বিজেপি সরকারের ৮ বছর পুর্তি উপলক্ষে এবং রাজ্য সুশাষন প্রতিষ্ঠার উদ্দেশ্য একটা জনসভার আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। সেই জনসভায় যোগদান করতে আজ বাঁকুড়ায় আসেন রাজ্যের বিরোধি দলদেতা শুভেন্দু অধিকারী। জনসভায় যোগদান করে রাজ্যের বিরোধী দলনেতা একহাত নেন রাজ্যের শাষক দলকে তিনি বলেন রাজ্যে সরকার গরু পাচার, কয়লা পাচার সহ একাধিক অসাধু কার্যকলাপের সাথে যুক্ত, চাকরিরে ক্ষেত্রেও বর্তমান সরকারের দুর্নিতি এর আগে কখনো হয়নি। তিনি কটাক্ষের সুরে বলেন কান পাতলে শোনা যাবে তৃণমূল নেতারা শুধু নিজেদের কাকা, জ্যাঠা, খুড়িদের চাকরি নয় নিজেদের গার্লফ্রেন্ডদেরও চাকরি করে দিয়েছেন।শুভেন্দু বাবু বলেন ওন্দার বিধায়কের গার্লফ্রেন্ড বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন কান পাতলেয় শোনা যাবে। শুভেন্দু বাবু মন্তব্য করেন গত চারদিন ধরে বাংলাকে জ্বালিয়ে অশান্ত করেছেন মমতা ব্যানার্জির দুধেল গায়েরা, পশ্চিমবাংলার বর্তমানে যা পরিস্থিতি তা কোন ইসলামিক দেশেও হয়নি,তাই তিনি যুবসমাজকে জাগার বার্তাদেন। সবে মিলে পঞ্চায়েত ভোটের পূর্বে ব্রাজ্জের বিরোধী দলনেতার বাঁকুড়ায় আগমনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তৃনমূল নেতারা শুধু নিজেদের ভাইপো,ভাইজি,কাকা, খুঁড়িদের চাকরি নয়, গালফ্রেন্ডদেরও চাকরি করে দিয়েছে : শুভেন্দু আধিকারী।












Leave a Reply