এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন ওই যুবক। ঘটনাটি শান্তিপুর নৃসিংহপুর এলাকার। জানা যায় আক্রান্ত যুবকের নাম সুভাষ হালদার। আক্রান্ত ওই যুবকের মায়ের দাবি, এদিন ওই যুবককে প্রতিবেশী এক পরিবার ডেকে নিয়ে যায় এরপর বেধড়ক মারধর করে। ওই যুবককে বেধড়ক মারধর করার কারণে গুরুতর আহত হয় ওই যুবক। এরপরে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। যদিও ওই যুবকের মায়ের কাছ থেকে জানা যায়, ওই যুবক মদ্যপান করে বাড়িতে ঢুকে ছিল তারপরেই প্রতিবেশী পরিবারের লোকজন ওই যুবকের উপরে হামলা চালায়। যদিও এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই যুবকের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *