রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সজোরে বাইকের ধাক্কা দুই মদ্যপ যুবকের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সজোরে বাইকের ধাক্কা দুই মদ্যপ যুবকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে শান্তিপুর ডাকঘর সংলগ্ন এলাকায়। জানা যায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন দুই ব্যক্তি এরপর হঠাৎ দ্রুতগতিতে আসা একটি বাইকে করে দুই যুবক সজোরে ধাক্কা মারে ওই দুই ব্যক্তি কে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক ব্যক্তি, অন্য এক ব্যক্তি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। তড়িঘড়ি আহত ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় এলাকার লোকজন। ঘটনাস্থল থেকে শান্তিপুর থানায় ফোন করলে শান্তিপুর হাসপাতালে পৌঁছায় পুলিশ, এরপর ওই দুই মদ্যপ যুবকের বাইকটি আটক করে পাশাপাশি ওই দুই মদ্যপ যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আহত ব্যক্তিদের অভিযোগ, মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাদের। যদিও পথ দুর্ঘটনার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *