কেশপুরের বেনুয়া এলাকায় টোটো উল্টে আহত তিন,ভর্তি করা হল কেশপুর গ্রামীণ হাসপাতালে, চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাজ্য সড়কের উপর টোটো উল্টে আহত তিন,ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর মুগবসান অঞ্চলের বেনুয়া এলাকায়,জানা গিয়েছে এই দিন খেতুয়া – রলা রাজ্য সড়কের উপর টোটো উল্টে এই দুর্ঘটনাটি ঘটে,যার মধ্যে গুরুতর আহত এক হয়, এরপর স্থানীয়দের তৎপরতায় স্থানীয় গ্রামীণ চিকিৎসকের দ্বারা প্রাথমিক চিকিৎসা করার পর কেশপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে,জানা গিয়েছে আহতদের মধ্যে দুজনের বাড়ি জামতলা ও একজনের বাড়ি নান্না এলাকায়।তবে কারোর নাম এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *