বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত অবস্থায় এক কর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  উদ্বোধনের আগে ঘটলো দূর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু  হল কর্মরত এক কর্মীর। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত অবস্থায় ইলেকট্রিক শক লেগে মৃত্যু হল কর্মীর। জানা গিয়েছে নারায়ণগড় ব্লকের সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ করছিল এক কর্মী,কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মঙ্গল হাঁসদা নামে কেশিয়াড়ি এলাকার বাসিন্দার। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ চলছে কাজ চলার সময় কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।তবে কাজ করার সময় সেফটি নিয়ে উঠছে প্রশ্ন, এরপর নারানগড় থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যর পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *