মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ২১ শে জুলাই এর কর্মসূচি উপলক্ষে রবিবার বিকেলে বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিধায়কের বাস ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ব্লকের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকরা । ভগবানগোলা ব্লক ১ এর সমস্ত নেতৃত্ব উপস্থিত থাকলেও এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন না ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি আফরোজ সরকার । এই বিষয়ে বিধায়ক ইদ্রিস আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন কে এলো কে এলোনা সেইগুলি না দেখিয়ে যারা এসেছে তাদের দেখান । কে একজন গরু ছাগল এলোনা তা নিয়ে কি এসে যায় । পাশাপাশি এই দিনের প্রস্তুতি সভায় আগামী ২১ শে জুলাই এর কর্মসূচির জন্য ভগবানগোলা ব্লক ১ এর একটি কমিটি ঘোষণা করেন ।
২১ শে জুলাই এর কর্মসূচি উপলক্ষে রবিবার বিকেলে বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে বিধায়কের বাস ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।












Leave a Reply