রাস্তার পাশে আবর্জনার স্তূপ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাস্তার পাশে আবর্জনার স্তূপ। আলিপুরদুয়ারের ফালাকাটা শহরের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা শহরের বেশ কিছু জায়গার সড়কের ধারে আবর্জনা জমছে। মাঝেমধ্যে পরিষ্কার করা হলেও তা যথেষ্ট নয়। আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা আবর্জনা সাফাইয়ের দাবি জানিয়েছেন। এলাকায় ডাম্পিং গ্রাউন্ডের দাবিও উঠেছে। বাসিন্দারা জানিয়েছেন, নির্দিষ্ট কোনও নোংরা ফেলার জায়গা নেই। ফলে যত্রতত্র আবর্জনা জমা করা হচ্ছে। আর এতেই ছড়াচ্ছে দূষণ। সাফাই করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *