রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ঝাঁটা পেটা করার নিদান তৃণমূল নেতার।

কোচবিহার, ১১ জুলাইঃ ২১ এর জুলাইয়ের সভার আগে প্রস্তুতি সভা থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে ঝাঁটা পেটা করার নিদান কোচবিহার জেলা পরিষদ পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা আব্দুল জলিল আহমেদের। এদিন কোচবিহার জেঙ্কিংস স্কুল চৌপথীতে ২১ এর জুলাইয়ের সভার আগে প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। এদিনের এই সভা থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে গ্রাম বাংলার মহিলাদের ঝাঁটা পেটার নিদান দেন আব্দুল জলিল আহমেদ।
এদিনের ওই পথসভায় উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, রাহুল কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল জলিল আহমেদ, রাজ্য সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, নিরঞ্জন দত্ত, যুব তৃণমূল সভাপতি কমলেশ আধিকারি, জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মণ,জেলা মহিলা সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
২১ জুলাই শহীদ দিবসের সমাবেশকে সামনে রেখে এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির প্রতিবাদে, বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কোচবিহার জেলায় মহামিছিল ও পথসভা করল তৃণমূল। এদিন দুপুরে পথসভা শেষে মিছিল বেরহয়। এই মিছিল গোটা কোচবিহার শহর পরিক্রমা করে।এরপর কোচবিহার জেনকিন্স স্কুলের সামনে এসে শেষ হয়। এদিনের ওই পথসভাকে ঘিরে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পরার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *