একুশে জুলাইকে সামনে রেখে গড়বেতার হাটতলাতে তৃণমূলের প্রস্তুতি সভা উপস্থিত বিধায়ক সহ জেলা সভাপতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১ শে জুলাই শাহিদ কলকাতার ধর্মতলায় তৃণমূলের সভাকে সামনে রেখে গড়বেতা শহরের হাটতলা এলাকায় গড়বেতা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে, এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা,
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুল শেখ, ব্লক সভানেত্রী মিঠু প্রতিহার, নির্মল ঘোষ,অসীম সিংহ রায়, অসীম ওঝা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *