অসুস্থ হনুমানকে বনদপ্তরের হাতে তুলে দিয়ে মানবিক মুখ দেখালো কামদেবপুরের পশ্চিমপাড়ার বাসিন্দা শামসুদ্দিন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- অসুস্থ হনুমানকে প্রেসকিউ করল বন দপ্তরে কর্মীরা। ঘটনাটি ঘটে সাঁকরাইল থানায় অন্তগত দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতের এলাকৃত কামদেবপুর পশ্চিম পাড়া কারবালা মাঠ সংলগ্ন এলাকায়। কামদেবপুর এলাকার বাসিন্দা জনৈক কাল শেখ ওরফে শামসুদ্দিন দেখতে পান জঙ্গল একটি হনুমান আহত অবস্থায় পড়ে আছে, সে নড়াচড়া করতে পারছে না। মানবিক দৃষ্টিতে তার খারাপ লাগায় তিনি বনদপ্তরে শরণাপন্ন হন এবং বনদপ্তর কর্মীরা এসে আহত হনুমানটিকে নিয়ে যান। এক মানবিক দৃষ্টিভঙ্গি যুক্ত ব্যক্তির প্রচেষ্টায় হনুমানটি এ যাত্রায় প্রাণ ফিরে পায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *