নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আতমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার শাখার পক্ষ থেকে ২১ জুলাই উপলক্ষ্যে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ করা হল। বুধবার ফালাকাটার কিষান মান্ডিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পরে রেলওয়ে ওভার ব্রিজের দু’পাশে গাছ লাগানো হয়। সংগঠনের আলিপুরদুয়ার শাখার সম্পাদক আনন্দ দে বলেন, রক্তদান শিবিরের সঙ্গেই বৃক্ষ রোপণ করা হয়। মূলত পরিবেশ বাচাতে সাধারন এলাকা ছাড়াও জাতীয় সড়কের পাশেই গাছ লাগানোর প্রয়োজন রয়েছে।সেই লক্ষ্যেই বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়া হয়।তবে শুধু বনমহোৎসবেই নয়, সারা বছর ধরে বৃক্ষরোপন করা হবে।
আতমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলিপুরদুয়ার শাখার পক্ষ থেকে ২১ জুলাই উপলক্ষ্যে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ করা হল।












Leave a Reply