দু প্যাকেট মাদক দ্রব্য সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল এক হোটেল ব্যবসায়ী।

কোচবিহারঃ দু প্যাকেট মাদক দ্রব্য সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এক হোটেল ব্যবসায়ী।ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে ওই যুবককে আটক করা হয়।
জানা গেছে, নদীয়ার পলাশী থেকে ওই যুবক কোচবিহারের একটি হোটেলে ওঠে। তারপর সেখানে তাঁর চলাফেরা ও ফোন করার ভঙ্গি দেখে সন্দেহ হয় হোটেল মালিকের।তারপর কয়েকবার ডেকে জিজ্ঞাসা করা হলেও সে কিছু বলতে চান না।তারপর যখন ওই হোটেল মালিক পুলিশকে ডাকার কথা বলে তখন ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত ওই যুবকের বাড়ি নদীয়ার পলাশী বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে দুই প্যাকেট মাদক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *