বাল্য বিবাহের বিরুদ্ধে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে সচেতনতা শিবির।

সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন ব্লকে চলছে বাল্য বিবাহ ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা শিবির।

রাজ্যের থানা, ব্লক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়েও চলছে এই শিবির।

মঙ্গলবার বাঁকুড়া জেলার শালতোড়ার উচ্চ বালিকা বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো বাল্য বিবাহ সম্পর্কে একটি এইরূপ সচেতনতা শিবির।

এই শিবিরে উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অমিতা চৌধুরী, ই, ও, ও, এম, ই, দীপঙ্কর হালদার, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা বৃন্দ, আই, সি, ডি, এস এর সুপারভাইজার, আশা স্বাস্থ্যকর্মী, কন্যাশ্রী দপ্তরের কে, ডি,এম রামকৃষ্ণ দাস ও অন্যান্য আধিকারিক গণ।

এই শিবিরে জয়েন্ট বিডিও মিলন মালাকার বাল্যবিবাহের নানা ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন।
এছাড়াও তিনি সরকারী নানা প্রকল্পের কথা বলেন, যার ফলে মেয়েরা উপকৃত হয়।
তিনি কন্যাশ্রী, রুপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধার কথা উল্লেখ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কন্যাশ্রী ক্লাবের মেয়েদের সামনে বাল্য বিবাহের বিপক্ষে তাঁর সুন্দর বক্তব্য তুলে ধরেন।

এই সচেতনতা শিবিরে কন্যা শ্রী ক্লাবের মেয়েদের সাংস্কৃতিক অনুষ্ঠান সবার মন কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *