দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আবারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। যদিও বা কোভিড এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। তাই পৌর এলাকার মানুষদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁদের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল। এবার বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সাধারন মানুষ। পৌর এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির নির্দেশে জেলা জুড়ে শুরু হয়েছে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র। তাই আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ৮ নম্বর ওয়ার্ডে পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল আজ। এদিন উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস, দুবরাজপুর পৌরসভার মেডিকেল অফিসার ডাক্তার দিব্যেন্দু সিনহা, কাউন্সিলর মানিক মুখার্জি, সাগর কুন্ডু, সনাতন পাল, অর্জুন চৌধুরী, সুভাষ মেটে, বিশিষ্ট সমাজসেবী সেখ নিজাম উদ্দিন সহ পৌরসভার কর্মীরা। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডে মোট তিনটি সুস্বাস্থ্য কেন্দ্র থাকবে। প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে একজন ডাক্তার, নার্স সহ মোট পাঁচ জন কর্মী থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *