আবদুল হাই, বাঁকুড়াঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মহকুমা শহর খাতড়ায়। শহরের রবীন্দ্র সরণীতে বি.এস.এন.এলের অফিস বাউণ্ডারীর ভীতরে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল সূত্রে খবর, বি.এস.এন.এল অফিস বাউণ্ডারীর মধ্যে জমা রাখা পাইপ ও তারে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন তারাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় ঠিক কি কারণে আগুন লেগেছিল জানা যায়নি। তবে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই তিনি জানান।












Leave a Reply